খামেনির দেশ ছাড়ার প্রস্তুতির তথ্য কতটুকু সত্য?
ঘটনাস্থল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এর প্রভাব পড়েছে প্রায় ১২ হাজার কিলোমিটার দূরের দেশ ইরানে। গত ৩ জানুয়ারি কারাকাস থেকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে মার্কিন সেনারা। তাই ভয়ে আছে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র ইরান সরকারও।
