ভিডিও দেখে শুরু, এখন ১৮ হাজার হাঁসের মালিক
শুধুমাত্র হাঁস লালন-পালন করে স্বাবলম্বী হয়েছেন খামারি মোনাজাত আলী। এ বছর তাঁর খামারে রয়েছে ১৮ হাজার খাকি ক্যাম্বেল জাতের হাঁস। বর্তমানে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার ডিম সংগ্রহ করছেন তিনি। হাঁসের লালন-পালন সহজ ও রোগব্যাধি কম হওয়ায় এ থেকে ভাগ্য বদল করা অনেক সহজ বলে মনে করেন এই উদ্যোক্তা।
