স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ জানুয়ারি বুধবার রাত সোয়া আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে এ ঘটনা। হত্যার শিকার আজিজুর রহমান ওরফে মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক। তার সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
