এনসিপি ছেড়ে বিএনপিতে অর্ধশত নেতাকর্মীর যোগদান
গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির অর্ধশত নেতাকর্মী যোগ দিয়েছেন বিএনপিতে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাও বিএনপিতে যোগ দেন। ৭ জানুয়ারি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক ও গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
