জকসু নির্বাচন: এখন পর্যন্ত কতটি কেন্দ্রের ফল এলো?
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জকসু) পূর্ণাঙ্গ ফল প্রকাশ হয়নি। ৭ জানুয়ারি রাত সাড়ে নয়টা পর্যন্ত মাত্র ২৯টি কেন্দ্রের ফল হাতে এসেছে। প্রাপ্ত ফল অনুসারে ছাত্র সংসদের শীর্ষ পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
