গ্রিনল্যান্ডে হামলা হলে কি ন্যাটোর মৃত্যু ঘটবে?
গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায়, তাহলে তা ন্যাটো জোটের শেষ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
