বাংলাদেশিদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড
বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নিয়ম করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট জানিয়েছে, বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের বি১ ও বি২ ভিসার জন্য ভিসা বন্ড দিতে হবে। বাংলাদেশের জন্য এই নিয়ম কার্যকর হবে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে।
