জাপানে টুনা মাছের দাম কেন এত বেশি?
একটি টুনা মাছ কিনতে সর্বোচ্চ কত টাকা খরচ করবেন আপনি? এই প্রশ্নের উত্তরে যখন জানবেন কেউ একজন ৩২ লাখ ডলার বা প্রায় ৩৯ কোটি টাকা খরচ করেছে একটি টুনা মাছের পেছনে; তখন চোখ কপালে উঠতে বাধ্য। এমন কাণ্ডই ঘটেছে জাপানে। নিলামে ২৪৩ কেজি ওজনের এক বিশাল ব্লুফিন টুনা মাছ কিনতে রীতিমতো যুদ্ধ করেছেন কিয়োমুরা কর্পোরেশনের কর্ণধার কিয়োশি কিমুরা। তার মালিকানাধীন কিয়োমুরা কর্পোরেশন জাপানের জনপ্রিয় খাবার সুশি প্রস্তত করে থাকে। রেকর্ড ৫১০.৩ মিলিয়ন ইয়েনে বছরের প্রথম টুনা মাছটি কিনেছেন কিমুরা। যা অবাক করেছে গোটা বিশ্বকে। জন্ম দিয়েছে কৌতূহলের। জাপানে টুনা মাছের দাম কেন এত বেশি? চলুন জেনে আসা যাক সেই ফিরিস্তি।
