NEIR নিয়ে দেশীয় স্মার্টফোন প্রস্তুতকারীদের বক্তব্য কী?
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার- এনইআইআর বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন- এমআইওবি। ৬ জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সাংবাদিক সম্মেলনে এনইআইআর বাস্তবায়নের জোর দাবি তোলার পাশাপাশি আন-অফিসিয়াল ফোন বিক্রেতাদের আন্দোলনের সমালোচনা করেন তারা।
