ইরানের বিক্ষোভে কি মদদ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র?
বর্তমানে কঠোর ধর্মীয় অনুশাসন মেনে চললেও একসময় ইরানের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের আগে শাহ মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বে ইরান ছিল পাশ্চাত্য-পন্থী, ধর্মনিরপেক্ষ ও পোশাক পরিচ্ছদে আধুনিকীকরণের পথে থাকা এক দেশ। পুরোনো সেই সময়টাতেই আবারও ইরানকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। চেষ্টা চলছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে পুরোনো রাজতন্ত্রে ফিরে যাওয়ার। ইরানজুড়ে চলা সাম্প্রতিক বিক্ষোভ সেই ইঙ্গিত দিচ্ছে। প্রশ্নের অবতরনা করেছে- ভেনেজুলেয়ার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো কি পথের কাটা খামেনিকেও সরিয়ে দেবেন ট্রাম্প? সে জন্যই কি ইরানের বিক্ষোভে মদদ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র? টিবিএস এক্সপ্লেইনারে সে সবই জানাব।
