ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভবনে আবার হামলা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ৫ জানুয়ারি গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে। কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়তেও দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এই সময় ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।
