বন্যপ্রাণী জাদুঘর: বয়ামে বাঘ, গোখরা, নীলটুনি
স্বচ্ছ কাচের বয়ামে ঘুমিয়ে বাঘ শাবক। চোখ বন্ধ, মুখে প্রশান্তির ছাপ। গভীর এ ঘুম কিন্তু একদিনের নয়, ২৬ বছরেরও বেশি সময়ের। ১৯৯৯ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্মের মাত্র তিন দিনের মাথায় মারা যায় শাবকটি। এরপর থেকেই সেটি সংরক্ষিত চট্টগ্রামের বন্যপ্রাণী জাদুঘরে।
