আগামীতে সরকার গঠন করবে কোন দল, কী বলছে জরিপ?
ইএএসডির জরিপ বলছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে ইচ্ছে প্রকাশ করেছে ৭০ শতাংশ ভোটার। এর বিপরীতে ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দিতে আগ্রহী। নতুন দল এনসিপি পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ সমর্থন। অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন ১ দশমিক ৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার মাত্র ০ দশমিক ১ শতাংশ।
