কম লবণ কি অতিরিক্ত লবণের মতোই অস্বাস্থ্যকর?
লবণ আমাদের শরীরের জন্য প্রয়োজন, কিন্তু অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি লবণ খায়। WHO অনুযায়ী প্রাপ্তবয়স্কদের দৈনিক ৫ গ্রাম লবণ যথেষ্ট, কিন্তু বাস্তবে গড়ে বিশ্বব্যাপী প্রায় ১০ গ্রাম লবণ খাওয়া হয়। বেশি লবণ খেলে রক্তচাপ বাড়ে, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ে।লবণ কমানো উপকারী,রক্তচাপ কমে, স্ট্রোক ও হৃদরোগজনিত মৃত্যু কমে। তবে খুব কম লবণও কিছু মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিরাপদ পথ হলো মধ্যম পরিমাণে লবণ খাওয়া এবং প্রক্রিয়াজাত খাবারে লুকানো লবণ সম্পর্কে সচেতন থাকা।
