দ্রব্যমূল্য কমাতে বিএনপি, জামায়াত, এনসিপির কী পরিকল্পনা?
আগামী নতুন সরকারের জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে এ বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি কী করবে? তা ওঠে এসেছে টিবিএস-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক নাগরিক সংলাপে। ইউকে ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত এ সংলাপে মূল্যস্ফীতি কমাতে নতুন সরকারকে কী কী করতে হবে-সেই পরামর্শ দেন অর্থনীতিবিদ এবং গবেষকরা। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। বিস্তারিত জানতে পুরোটা দেখার আমন্ত্রণ।
