হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একাধিক পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেছেন। সাম্প্রতিক "ভূরাজনৈতিক সংকট" ও "জটিল আন্তর্জাতিক পরিস্থিতি"র প্রেক্ষাপটে দেশের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।
