যে কারণে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করেছে সরকার
কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। ৫ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেয়া হয়।
