মাদুরোকে তুলে আনতে গোপন ছক যুক্তরাষ্ট্রের
রাত তখন চারটা একুশ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে একটি দুঃসাহসিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ'।
