মাদুরোকে তুলে নিতে ট্রাম্পের বিকল্প পরিকল্পনা কী ছিল?
একমাস আগেও কারাকাসে এক বিশাল সামরিক সমাবেশে তলোয়ার হাতে মার্কিন সামরিক হুমকি প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে খানিকটা দম্ভও ছিল তার কণ্ঠে। তবে ৩ জানুয়ারি এক সামরিক অভিযানে সেই দম্ভ চূর্ণবিচূর্ণ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সব প্রতিরক্ষা ব্যবস্থা দুমড়ে মুচড়ে ফেলে রাজধানীর বুক থেকে মাদুরোকে উঠিয়ে নিয়ে যান তিনি। আপাত দৃষ্টিতে এ অসম্ভব কাজকে কীভাবে সম্ভব করলেন ট্রাম্প? ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই বা কেন কাজ করল না?
