যে কারণে জামায়াত-এনসিপি জোটকে ‘ইতিবাচক’ বলছে যুক্তরাষ্ট্র দূতাবাস
জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠন নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেন। ৪ জানুয়ারি মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান আখতার হোসেন।
