কীভাবে বিদেশি সরকারের পতন ঘটায় যুক্তরাষ্ট্র?
গোটা বিশ্ব শাসন করছে যুক্তরাষ্ট্র। যেখানে যুক্তরাষ্ট্রের নীতি মেনে চলতে হচ্ছে বাকিদের। না শুনলে পড়তে হচ্ছে বিপদে। হতে হচ্ছে ক্ষমতাচ্যুত। যার সবশেষ উদাহরণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাতের অন্ধকারে এই প্রেসিডেন্টকে তার দেশ থেকে তুলে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন। যা বিশ্ব নেতাদের আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কতটা শক্তিশালী যুক্তরাষ্ট্র। তবে শুধু এই ভেনেজুয়েলাই নয়, অতীতে এমন বহু সরকার পতনের কলকাঠি নেড়েছে ওয়াশিংটন।
