‘জাতীয় পার্টির ভবিষ্যৎ আগে ঠিক করত আওয়ামী লীগ, এখন অন্যরা’
জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? এমন প্রশ্নের উত্তরে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, তাদের ভবিষ্যৎ আগে ঠিক করত আওয়ামী লীগ, এখন করছে অন্য দলগুলো। টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন TBS FUTURE অনুষ্ঠানে তিনি আরো বলেন, নির্বাচন না করলে জাতীয় পার্টির ভোটাররা কোন দিকে যাবে বলা মুশকিল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
