মুঠোফোন ব্যবসায়ি ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার-এনইআইআর ব্যবস্থা বাস্তবায়নের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান নেয়া মুঠোফোন ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের ওপর টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
