মাদুরোর বিচার নিউইয়র্কে: কেন বিপজ্জনক দৃষ্টান্ত বলছে জাতিসংঘ?
একটি দেশে সামরিক হামলা চালিয়ে সেই দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে বিরল। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জন্য এমন ঘটনা একেবারে নতুন নয়। এর আগে ২০০৩ সালে ইরাকে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটক করা হয়। ১৯৮৯ সালে পানামা এবং ২০২২ সালে হন্ডুরাসেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র।
