মোস্তাফিজের IPL খেলা নিয়ে ভারতে বিভাজন
বল হাতে সময়টা দারুণ কাটছিল মোস্তাফিজুর রহমানের। আইপিএলে বাংলাদেশিদের হয়ে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি পারিশ্রমিক পাওয়ায় ছিলেন উচ্ছ্বসিত। কিন্তু হঠাৎই তার সেই স্বপ্নে ধাক্কা। বাংলাদেশের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনকে ক্রিকেটে টেনে এনেছে ভারত। এতেই রেকর্ড পারিশ্রমিকে আইপিএল খেলার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের তারকা এই ক্রিকেটারের।
