বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির বলি কি মোস্তাফিজ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের ১৯তম আসর শুরুর আগেই বড় ধাক্কা খেলেন কাটার মাস্টার মোস্তাফিজ। গত মাসে অনুষ্ঠিত নিলামে বড় অঙ্কের দামে তাকে দলে ভেরায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে ৩ জানুয়ারি মুস্তাফিজকে ছেড়ে দেয় কেকেআর? কেন এ সিদ্ধান্ত? খেলার মধ্যে রাজনীতি কেন? দুদেশের সম্পর্কের অবনতির বলী কী হলেন মোস্তাফিজ- এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সকাল-সন্ধ্যা অনলাইনের ক্রীড়া সম্পাদক সনৎ বাবলা। কী বলেছেন তিনি চলুন জেনে আসি।
