যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা হামলায় বিশ্বজুড়ে নিন্দা
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় বড় আকারের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
