যেসব কারণে এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজার চড়া
নানা সমস্যায় জর্জরিত নগরবাসীর জীবনে নতুন এক বিপত্তি হয়ে এসেছে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি। ৪ জানুয়ারি এলপিজি গ্যাসের দাম বাড়ার ঘোষণা আসার কথা। তবে তার আগেই বেড়ে গেছে এর দাম। এতে যে গ্যাস সিলিন্ডারের দাম দশদিন আগেও ছিল সাড়ে ১২শ টাকা সেই সিলিন্ডার এখন ২ হাজার টাকাতেও মিলছে না।
