ইরানের চলমান বিক্ষোভ সম্পর্কে যে তথ্য জানা প্রয়োজন
ডিসেম্বরের শেষ দিকে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দাম রেকর্ড সর্বনিম্নে নেমে গেলে ইরানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। যা গড়িয়েছে টানা ষষ্ঠ দিনে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, তেহরানের 'শত্রুদের' সৃষ্টি করা অর্থনৈতিক চাপই এই পরিস্থিতির জন্য দায়ী। অর্থনৈতিক সংস্কার ও দুর্নীতি দমনে আরও চেষ্টার আশ্বাস দেওয়া হলেও বিক্ষোভ এখনও থামেনি।
