ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় প্রস্তত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ডিসেম্বরের শেষ দিকে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দাম রেকর্ড সর্বনিম্নে নেমে গেলে ইরানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ; যা গড়িয়েছে টানা ষষ্ঠ দিনে। বিক্ষোভকারীদের দমাতে কঠোর হয় নিরাপত্তা বাহিনী। এ পর্যন্ত সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ৮ জন। গ্রেপ্তার হয়েছেন অনেকে।
