হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে আদালতের ওপর আস্থা রাখার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বিচার এমন একটি বিষয়, যেটি নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। তবে অবশ্যই আমরা আসামিদের ফেরত আনার চেষ্টা করছি। ৩ জানুয়ারি দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
