ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় ৩ জানুয়ারি ভোরে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামালা চালানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যদিও পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করেনি। ভেনেজুয়েলায় হামলার ব্যাপারটি নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
