আপিল করার বিষয়ে কী বলেছেন তাসনিম জারা?
যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র। ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তবে তাসনিম জারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।
