রাজনৈতিক দলের ইশতেহার নিয়ে কী চাওয়া সুজনের?
ইশতেহার এমন একটি চুক্তি হওয়া উচিত যেন এর ব্যতয় হলে ভবিষ্যতে আদালতে যেতে পারেন নাগরিকরা। ৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে 'কেমন ইশতেহার চাই' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।
