চীনা BYD-র কাছে কি হেরে যাচ্ছে মাস্কের টেসলা?
পরিবেশবান্ধব, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় গোটা বিশ্বেই এখন চাহিদা বাড়ছে বৈদ্যুতিক গাড়ির। অবস্থা এমন যে আগামী ২০৩০ সাল নাগাদ বিশ্বের মোট বিক্রিত গাড়ির ৩৫ শতাংশই দখলে নেবে বৈদ্যুতিক বা ইভি গাড়ি। যার ফলে সাশ্রয় হবে অন্তত ৫০ লাখ ব্যারেল জ্বালানি। কমবে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। ইভি গাড়ির এই বিশাল সম্ভাবনাময় বাজার দখলে নিতেই এখন চলছে তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন রীতিমতো পাল্লা দিয়ে লড়াই করছে একে অন্যের সঙ্গে।
