কেন নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যেতে চান রুমিন ফারহান
বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা বলেছেন, দল (বিএনপি) যদি মনে করে তার সেবার আর প্রয়োজন নেই, তাহলে সেটি মেনে নিয়ে তিনি নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন। ২ জানুয়ারি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
