কেন ন্যাশনাল গার্ড প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের?
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একরকম কোমরে দড়ি বেধে অবৈধ অভিবাসীদের বিমানে তুলে দিচ্ছে তার প্রশাসন। এ নিয়ে অভিবাসীরা আন্দোলনে নামলে আরও কঠোর হন ট্রাম্প। বিভিন্ন রাজ্যে মোতায়েন করেন ন্যাশনাল গার্ড। এক্ষেত্রে রাজ্যের গভর্নর কিংবা ডেমোক্র্যাটদের কোনো কথাই শোনেনি তিনি। তার সাফ কথা- যুক্তরাষ্ট্রে অপরাধ বেড়ে গেছে-যা দমন করতেই এই ব্যবস্থা। কিন্তু এখন ন্যাশনাল গার্ড সদস্যদের সরিয়ে নিচ্ছেন তিনি। এমন সিদ্ধান্ত থেকে প্রশ্ন উঠেছে, তবে কি পিছু হটলেন ট্রাম্প?
