কিভাবে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখবেন?
মানুষের গলার নিচের দিকে প্রজাপতি আকৃতির অতি প্রয়োজনীয় গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি, যা থেকে নিঃসৃত হয় থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন মানুষের বৃদ্ধি, বিকাশ, শরীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতি প্রয়োজনীয় এ হরমোনের পরিমাণ কম বা বেশি হলে শরীরে দেখা দেয় নানা জটিলতা। দেশে থাইরয়েডজনিত সমস্যা বাড়ছে। সঠিক সময়ে রোগ নির্ণয় ও নিয়ম মেনে ওষুধ সেবন করলে থাইরয়েড রোগীরাও সুস্থ্যভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। থাইরয়েড বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সুস্থ্য সন্তানের জন্য গর্ভধারণের আগে থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন বলে টিবিএস ভালো থাকুনে বলেছেন ডা. শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
