২০২৫ সালে কাদের ওপর আগ্রাসী ছিল ট্রাম্প প্রশাসন?
নিজেকে 'প্রেসিডেন্ট অব পিস' হিসেবে প্রচার করে ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালে আটটি যুদ্ধ বন্ধের দাবিতে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায়ও ছিলেন তিনি। অথচ সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা 'এসিএলইডি' এর বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশে ড্রোন বা বিমান ব্যবহার করে মোট ৬২২টি বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
