কাঠমান্ডু থেকে লিমা: তরুণদের প্রতিবাদে উত্তাল ২০২৫
বিদায় নিল ২০২৫। বছরটি বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যুদ্ধ, বিপ্লব আর গণবিক্ষোভের বছর হিসেবে। কাঠমান্ডু থেকে লিমা, জাকার্তা থেকে আন্তানানারিভো—ভিন্ন ভৌগোলিক বাস্তবতা আর সংস্কৃতির দেশগুলোয় এক অভিন্ন দৃশ্য চোখে পড়েছে। বৈষম্য, দুর্নীতি ও রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে তরুণ প্রজন্ম—'জেনারেশন জেড' বা জেন–জি।
