অর্থনীতিতে কী কী চ্যালেঞ্জ দেখছেন ড. জাহিদ হোসেন?
দেশের অর্থনীতির স্বার্থে রাজনীতিতে স্থিতিশীলতা জরুরি। আর এক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের কোন বিকল্প নেই বলে মনে করে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। নতুন বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন ও বিনিয়োগ বৃদ্ধিকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
