বড় আকারের গাড়িতে কী অসুবিধা হয়?
যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে গাড়িগুলো ধীরে ধীরে আরও লম্বা, চওড়া এবং ভারী হয়ে উঠছে। গ্রাহকদের কাছে এসব বড় গাড়ি বেশ জনপ্রিয়। অনেকে এগুলোকে নিরাপদ ও স্টাইলিশ মনে করেন। ফলে বড় গাড়ির বিক্রিও বাড়ছে ধারাবাহিকভাবে। সমালোচকরা এই প্রবণতার নাম দিয়েছে 'কারস্প্রেডিং'। কিন্তু বেশ কিছু শহর বড় গাড়ির ওপর কড়াকড়ি আরোপ করায় এখন প্রশ্ন উঠছে, আদৌ কি এই সিদ্ধান্ত সঠিক?
