পুতিনের বাড়িতে হামলায় কী বললেন ট্রাম্প?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের হামলার অভিযোগ নিয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি হামলা চালানোর জন্য 'সঠিক সময় নয়'। বাসভবনে হামলার খবর পুতিন নিজেই ফোনালাপে তাঁকে জানিয়েছেন বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
