খালেদা জিয়াকে দেখতে এসে কী বলছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ?
প্রচণ্ড শীতের কুয়াশায় ঢাকা এক বিষাদময় সকাল। পুরো দেশ যখন হাড়কাঁপানো ঠান্ডায় থমকে আছে, তখনই খবর এলো—না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর, সময় তখন ভোর ৬টা। হিমেল হাওয়ায় শোকের যে সুর বেজে উঠল, তা মুহূর্তে স্তব্ধ করে দিল পুরো জনপদকে।
