‘প্রবৃদ্ধি’ প্রকল্পের মাধ্যমে খুলেছে নতুন সম্ভাবনার দিগন্ত
বাংলাদেশ এবং সুইজারল্যান্ড সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট এর বাস্তবায়িত 'প্রবৃদ্ধি' প্রকল্প কাজ করেছে বাংলাদেশের ৭টি পৌরসভায়। এক সময় দেশের ছোট শহরগুলো যেখানে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে সীমাবদ্ধ ছিল, আজ সেখানে এই প্রকল্পের মাধ্যমে খুলেছে নতুন সম্ভাবনার দিগন্ত। স্থানীয় সম্পদ, উদ্যমী উদ্যোক্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শহরগুলো এখন নিজেদের উন্নয়নের রূপরেখা নিজেরাই তৈরি করছে। আয়োজন করা হয়েছে আঞ্চলিক ক্যাম্পেইনের। যার মাধ্যমে অন্যান্য পৌরসভাতেও পৌঁছে গেছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ের বার্তা। সচেতন হয়েছেন নানা পর্যায়ের মানুষ, প্রশিক্ষিত হতে পেরেছেন আরো অনেকে। তাই সুইসকন্টাক্টের 'প্রবৃদ্ধি'কে বলা যায় স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং নাগরিক সেবা আধুনিকায়নের পথে শিবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, ভৈরব, যশোর, কুষ্টিয়া ও কক্সবাজারের মতো ৭টি পৌরসভার সম্মিলিত অগ্রযাত্রা।
