খালেদা জিয়ার মৃত্যুর পর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কী?
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর সরকারি ছুটি এবং ৩১ ডিসেম্বর থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
