খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা ৩১ ডিসেম্বর হতে পারে। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজার আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএনপির। ৩০ ডিসেম্বর সকালে এই আভাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।
