২০২৫ সালে কয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল?
বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ২০২৫ সালে সবচেয়ে বেশি দেশে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি বছরে ফিলিস্তিন, ইরান, লেবানন, কাতার, সিরিয়া ও ইয়েমেনে অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। এ ছাড়া তিউনিসিয়া, মাল্টা ও গ্রিসের জলসীমায় গাজামুখী ত্রাণবহরেও ঘটেছে হামলার ঘটনা।
