পাঠ চুকল জ্যাকবসনের: ভোটের আগে কেমন হবে নতুন মার্কিন দূতের ভূমিকা?
ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে এক বছরের দায়িত্ব শেষ করেছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। জাতীয় নির্বাচনের ঠিক দেড় মাস আগে, ঢাকা ছাড়ছেন তিনি। এই কূটনীতিকের পর যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সব কিছু ঠিক থাকলে জানুয়ারির শুরুতে দায়িত্ব নেবেন তিনি।
