কাদের সিদ্দিকীর ভোট কার বাক্সে যাবে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী। তাঁর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগও এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে না। দলের এই সিদ্ধান্তের ফলে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে প্রার্থী হচ্ছেন না কাদের সিদ্দিকী নিজেও।
